• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক  মহড়া অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৮ পিএম;
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক  মহড়া অনুষ্ঠিত
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক  মহড়া অনুষ্ঠিত

‘‘ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে  অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক  মহড়া অনুষ্ঠিত হয়েছে ।.


 ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর অংশগ্রহনে দিবসটি উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সেখানে  অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস

পরে বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর প্রসাশক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,ফুলবাড়ী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল লতিফ শাহ  ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু , উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ।. .

ডে-নাইট-নিউজ / মো. হারুন-্দউর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ